দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জিমেইলে যুক্ত হচ্ছে নতুন ‘কপি কোড’ সুবিধা। এর মাধ্যমে ইমেইল না খুলেই দুই স্তরের যাচাইকরণ বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ)–এর জন্য পাওয়া যাচাই কোড কপি করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জিমেইল অ্যাপের নতুন সংস্করণে সুবিধাটি চালু করা হচ্ছে।
টুএফএ-সংক্রান্ত ইমেইলের জন্য জিমেইলে ‘কপি কোড’ নামে নতুন একটি বাটন যুক্ত করা হয়েছে। জিমেইল ফর অ্যান্ড্রয়েডের ২০২৬.০৯.০৭.x এবং জিমেইল ফর আইওএসের ৬.০.২৬০৯০৭ সংস্করণে সুবিধাটি দেখা যাচ্ছে। তবে জিমেইলের ওয়েব সংস্করণে এখনো এ সুবিধা চালু হয়নি।
ইমেইলের বিষয় লাইনের নিচে প্রিভিউয়ের পাশে পিল আকৃতির ‘কপি কোড’ বাটন দেখা যাবে। এতে ইমেইলটি না খুলেই যাচাই কোড ডিভাইসের ক্লিপবোর্ডে কপি করা যাবে। পরে সেই কোড সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে পেস্ট করা যাবে।
নতুন সুবিধাটির ফলে টুএফএ ব্যবহার করে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে সাইন ইন করার প্রক্রিয়া আরও দ্রুত হবে। আগে ইমেইলে আসা একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড বা কোড ব্যবহার করতে হলে ইমেইল খুলে কোড খুঁজে কপি করতে হতো।
অ্যান্ড্রয়েডে গুগল মেসেজেসেও একই ধরনের সুবিধা রয়েছে। সেখানে এসএমএস নোটিফিকেশন থেকেই ব্যবহারকারীরা যাচাই কোড কপি করতে পারেন।
সম্প্রতি জিমেইলে আরও কয়েকটি সুবিধা যুক্ত করেছে গুগল। এর মধ্যে রয়েছে ‘লাইভ সার্চ’ ও চ্যাট সুবিধা। এ ছাড়া জুলাইয়ে জিমেইলের জেমিনি-চালিত ‘হেল্প মি রাইট’ সুবিধায়ও আপডেট আনা হয়। এতে নির্দিষ্ট সম্পাদনা অপশনের পরিবর্তে নিজের নির্দেশনা লিখে এআইয়ের তৈরি ইমেইল খসড়া সংশোধন করা যায়। পাশাপাশি এআইয়ের করা সম্পাদনায় ‘আনডু’ ও ‘রিডু’ নিয়ন্ত্রণও যুক্ত করা হয়েছে।
/অ